• _ _🚚 অর্ডার ট্র্যাক করুন⏎
  • Privacy Policy (গোপনীয়তা নীতিমালা)

    ১। Babymom.com.bd গ্রাহকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

    ২। অর্ডার প্রক্রিয়াকরণ, ডেলিভারি এবং গ্রাহকসেবা প্রদানের জন্য আপনার নাম, মোবাইল নম্বর, ঠিকানা ও ইমেইল (যদি প্রদান করেন) সংগ্রহ করা হতে পারে।

    ৩। আপনার ব্যক্তিগত তথ্য শুধুমাত্র অর্ডার সম্পন্ন করা এবং আমাদের সেবা উন্নত করার উদ্দেশ্যে ব্যবহার করা হবে।

    ৪। আইনগত প্রয়োজন ব্যতীত আপনার ব্যক্তিগত তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি, ভাড়া বা শেয়ার করা হবে না। তবে ডেলিভারি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় তথ্য কুরিয়ার সার্ভিসের সাথে শেয়ার করা হতে পারে।

    ৫। আমাদের ওয়েবসাইটে আপনার অভিজ্ঞতা উন্নত করতে Cookies এবং অনুরূপ প্রযুক্তি ব্যবহার করা হতে পারে।

    ৬। আপনার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা যথাযথ প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করি। তবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানে শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।

    ৭। Babymom.com.bd প্রয়োজনে পূর্ব নোটিশ ছাড়াই এই Privacy Policy হালনাগাদ বা পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।

    ৮। যেকোনো প্রশ্ন, তথ্য বা সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

    📞 Call / WhatsApp: 0188 65 65 121